বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত ৫৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।